শচীনের ছায়াতেই সন্তুষ্ট দ্রাবিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন ধরেই ভারতীয় ব্যাটিং অর্ডারের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে খেলে আসছেন রাহুল দ্রাবিড়। ১২,৪১৭ রান নিয়ে টেস্ট ক্রিকেটে তিনিই এখন দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক। কিন্তু তার পরও ক্যারিয়ারের প্রায় পুরোটা সময়ই শচীন টেন্ডুলকারের ছায়াতেই থাকতে হয়েছে দ্রাবিড়কে। তবে এতে কোনো আফসোস নেই ‘মি. ওয়ালে’র। টেন্ডুলকারকে সবার ধরাছোঁয়ার বাইরে বলেই মেনে নিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান।গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দ্রাবিড় বলেছেন, ‘শচীনকে নিয়ে যে সব সময়ই কথাবার্তা হয়, সেটার যথেষ্ট যৌক্তিকতা আছে। সে ক্রিকেটের একজন সত্যিকারের কিংবদন্তি। একজন খেলোয়াড়ের পক্ষে নিরানব্বইটি শতক—অনেক কঠিন একটা ব্যাপার। আর এটা কেবল শচীনের পক্ষেই করা সম্ভব। আমার এতে কোনো সমস্যা নেই। আমি আমার কাজটা নীরবেই করে যেতে পছন্দ করি।’লর্ডস টেস্টে আরও একবার সেই ‘নিজের কাজটা’ বেশ ভালোমতোই করেছেন দ্রাবিড়। ইংলিশ পেসারদের দাপটে ভারতীয় ব্যাটসম্যানদের টলোমলো অবস্থার মধ্যে আবারও ১০৩ রানের হার না মানা এক ইনিংস খেলে ভারতকে বাঁচিয়েছেন ফলোঅনের লজ্জা থেকে। অথচ মাত্র কিছুদিন আগেই ভয়াবহ রান খরায় ভুগছিলেন দ্রাবিড়। দক্ষিণ আফ্রিকা সফরে ছয় ইনিংসে মাত্র ১২০ রান এসেছিল তাঁর ব্যাট থেকে। সে সময় নিজের সক্ষমতা নিয়েই সন্দিহান হয়ে পড়েছিলেন বলেও বেশ খোলাখুলিই স্বীকার করেছেন তিনি। বলেছেন, ‘ক্যারিয়ারের ওই পর্যায়ে আমি নিজের সক্ষমতা নিয়েই সন্দেহ করা শুরু করেছিলাম। কিন্তু পেশাদার খেলোয়াড়ের জীবনে এমন কিছু বাজে সময় আসতেই পারে। এটা খুবই স্বাভাবিক। তার পরও নিজের খেলাটা উপভোগ করা এবং আরও ভালো করার চেষ্টা চালিয়েই যেতে হয়। ১৫ বছর ধরে খেলার পরও ভারতের হয়ে এ ধরনের ইনিংস খেলতে পারলে এখনো আমার খুবই ভালো লাগে।’ ওয়েবসাইট।