শচীনের ধারে-কাছেও কেউ আসতে পারবে না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোটা ক্যারিয়ারে একজন ব্যাটসম্যান যা যা অর্জনের স্বপ্ন দেখেন, ৩৭ বছর বয়সে তার প্রায় সবই পেয়ে গেছেন শচীন টেন্ডুলকার। একের পর এক অপরের রেকর্ড ভেঙেছেন, কখনো বা নিজের রেকর্ডটাই ভেঙে নতুন করে গড়েছেন। আর একটি সেঞ্চুরি পেলেই টেস্টে সেঞ্চুরির হাফ সেঞ্চুরি হাঁকানোর ইতিহাস গড়বেন ভারতের এই লিটল মাস্টার। শচীন যা রেকর্ড গড়েছেন, তার ধারে-কাছেও কেউ আসতে পারবেন না বলে বিশ্বাস করেন কিংবদন্তি ক্রিকেটার স্যার ভিভ রিচার্ডস।পিটিআইকে রিচার্ডস বলেন, ‘এককভাবে কেউ শচীনের কাছাকাছি আসতে পারবেন বলে মনে হয় না আমার। তুলনা করতে গেলে বতর্মান সময়ের ক্রিকেটারদের মধ্যে শচীনের কাছে আছেন রিকি পন্টিং। কিন্তু অস্ট্রেলিয়া দলের যা অবস্থা, পন্টিং কত দূর যেতে পারবেন এটাই প্রশ্ন। আমার মনে হয় না শচীনকে পেছনে ফেলা সম্ভব।’এক সময়কার বিধ্বংসী ব্যাটসম্যানদের অন্যতম ছিলেন ভিভ রিচার্ডস। ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই অধিনায়কের দৃষ্টিতে বর্তমান সময়ের সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যান ভারতের বীরেন্দর শেবাগ। ঝড়ো ব্যাটিংয়ে শেবাগের সঙ্গে তাঁর তুলনা প্রশ্নে রিচার্ডস বলেন, ‘আমি মনে করি শেবাগ তাঁর নিজের মতো করে খেলেন। তিনি অনেকটা ভয়হীন, আমিও ফাস্ট বোলারদের ভয় পেতাম না। শেবাগ তাঁর স্বভাবজাত ব্যাটিংয়ে আস্থা রাখেন। আমি তাঁর সেই মানসিকতার প্রশংসা করি।’ ওয়েবসাইট।