শচীনের পছন্দ ‘স্ট্রেইট ড্রাইভ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটসম্যানরা খেলায় চার-ছয় মারবেনই। যেকোনো বাউন্ডারিই বোলারদের জন্য হতাশার। তবে বোলারদের ঠিক পাশ দিয়ে বা মাথার ওপর দিয়ে ব্যাটসম্যানরা যখন সজোরে ব্যাট চালান, সেটা বোলারদের জন্য সবচেয়ে বেশি কষ্টের। বোলারদের প্রতিক্রিয়াই বলে দেয়, দৃশ্যটা মেনে নেওয়া তাঁদের কাছে কতটা কষ্টকর। আর এই ‘স্ট্রেইট ড্রাইভ’ই বেশি পছন্দের ‘ব্যাটিং মায়েস্ট্রো’ শচীন টেন্ডুলকারের।‘আমার প্রিয় শট স্ট্রেইট ড্রাইভ। কোনো বোলারই ব্যাটের মুখোমুখি হওয়া পছন্দ করে না’—একটি সংবাদভিত্তিক চ্যানেলের সঙ্গে এ কথা বলেন শচীন।সদ্যসমাপ্ত ইংল্যান্ড সফরে সাফল্য পাননি বলেই চলে। শট বাছাইও ভালো ছিল না। শচীন জানিয়েছেন, চাপ এড়াতে এ সময়ে সংবাদপত্র পড়েননি তিনি। ইতিবাচক মানসিকতার ওপর জোর দিয়ে শচীন বলেন, নেতিবাচক চিন্তা-ভাবনা শুধুই চাপ সৃষ্টি করে। সব সময় ইতিবাচক চিন্তা করুন, অতীতের করা ভুলগুলো শোধরানোর চেষ্টা করুন। ওয়েবসাইট।