শচীনের পাশে ‘অ্যাশ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট রেকর্ডের একটা জায়গায় পাশাপাশি আছে মোহাম্মদ আশরাফুল আর শচীন টেন্ডুলকারের নাম। না, এ নিয়ে আশরাফুলের গর্ব করার কিছু নেই। রেকর্ডটা যে সবচেয়ে বেশি ম্যাচ হেরে যাওয়ার। টেন্ডুলকার-আশরাফুলের পাশাপাশি ৪৬টি টেস্ট হেরেছেন অ্যালান বোর্ডার। এঁরা কেউ নন, এই রেকর্ডের শীর্ষে আছেন ব্রায়ান লারা। ১৩১ টেস্টের ক্যারিয়ারে সর্বোচ্চ ৬৩টি পরাজয় সঙ্গী হয়েছে এই ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তির। এরপর আছেন আরেক ওয়েস্ট ইন্ডিয়ান শিবনারায়ণ চন্দরপল। ৬১ ম্যাচ হারা চন্দরপলের সামনে ভালো ‘সুযোগ’ থাকছে রেকর্ডটা ভেঙে দেওয়ার। ৫৪টি ম্যাচ হেরেছিলেন অ্যালেক স্টুয়ার্ট। এর পরই টেন্ডুলকার-আশরাফুলদের সহাবস্থান। সবচেয়ে বেশি টেস্ট হারার শীর্ষ পাঁচে আছেন আরেক বাংলাদেশি—হাবিবুল বাশার। ৪৪টি টেস্টে পরাজয়ের গ্লানি নিয়ে মাঠ ছেড়েছেন হাবিবুল। পাঁচে আছেন মাইক আথারটনও।