শচীনের প্রস্তাব আইসিসির প্রত্যাখ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডে ক্রিকেটের ফরম্যাটে পরিবর্তন আনতে শচীন টেন্ডুলকারের দেওয়া প্রস্তাব আজ বুধবার প্রত্যাখ্যান করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।বর্তমান ফরম্যাটে ওয়ানডে ম্যাচের দুটি ইনিংস। প্রতি ইনিংসে খেলা হয় ৫০ ওভার করে। আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাতের কাছে লেখা চিঠিতে দুই ইনিংসের বদলে ওয়ানডেতে ২৫ ওভার করে চারটি ইনিংস করার প্রস্তাব দেন শচীন। তবে ওয়ানডে ফরম্যাটে পরিবর্তন আনার প্রয়োজন নেই বলে জানিয়ে দিয়েছে আইসিসি।‘ফরম্যাটে পরিবর্তন আনার কোনো প্রয়োজন নেই। শচীন টেন্ডুলকারের লিখিত প্রস্তাব আমরা পেয়েছি। তাঁর প্রস্তাবের বিষয়বস্তু একসময় ছিল। আমি নিজেও অনেক সময় এসব নিয়ে কথা বলেছি। গত এপ্রিলে অনুষ্ঠিত বিশ্বকাপেও আমি পরিবর্তন আনার কথা বলেছিলাম। কিন্তু বিশ্বকাপের সফলতা আমাদের দেখিয়ে দিয়েছে, ৫০ ওভারের ফরম্যাট বেশ ভালো অবস্থানেই আছে। এখানে নাটকীয় পরিবর্তন আনার প্রয়োজন নেই’—শচীনের প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছেন লরগাত।আইসিসির প্রধান নির্বাহী বলেন, বিশ্বকাপের পর আইসিসির নির্বাহী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়, বর্তমান ফরম্যাট বেশ ভালোভাবেই কাজ করছে। এই সিদ্ধান্তে এখনো পরিবর্তন আসেনি।ওয়ানডে ফরম্যাটে পরিবর্তন আনা নিয়ে বেশ আগে থেকেই সরব লিটল মাস্টার। তবে আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে চিঠি লেখার ঘটনা এবারই প্রথম। শচীন মনে করেন, সুবিধা পাওয়া প্রশ্নে বর্তমান ফরম্যাটে দুই দলের মাঝে ভারসাম্য নেই। পিচ, কন্ডিশনের কারণে টস অনেক সময় ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। ২৫ ওভার করে চারটি ইনিংসে খেলা হলে দুটি দলের সমান সুবিধা পাওয়া নিশ্চিত হবে। ওয়েবসাইট।