শচীনের মুকুটে আরেকটি পালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন ব্যাটসম্যান গোটা ক্যারিয়ারে যা কিছু অর্জনের স্বপ্ন দেখেন, এর প্রায় সবই দখলে নিয়েছেন শচীন টেন্ডুলকার। একটা অপ্রাপ্তি ছিল, সেই ‘অধরা’ বিশ্বকাপটাও হাতে উঠেছে গত মাসে। শচীনের মুকুটে এবার যুক্ত হচ্ছে আরেকটি পালক। ২০০৯-১০ মৌসুমে ভারতের সেরা ক্রিকেটার হিসেবে শচীন পেতে যাচ্ছেন ‘পলি উমরিগড়’ পুরস্কার।পিটিআই জানায়, ৩১ মে মুম্বাইয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কৃত হবেন শচীন। এদিন পুরস্কার হিসেবে তাঁর হাতে তুলে দেওয়া হবে একটি ট্রফি ও পাঁচ লাখ রুপির চেক।২০০৯-১০ মৌসুমে শচীনের অর্জনটা এবার দেখুন। দুই দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটের আলো হয়ে থাকা ৩৮ বছর বয়সী এই তারকা ১০ টেস্টে ৮২ গড়ে সংগ্রহ করেন ১০৬৪ রান। এর মধ্যে রয়েছে একটি ডাবল সেঞ্চুরি ও পাঁচটি সেঞ্চুরি। পুরুষদের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে একমাত্র ডাবল সেঞ্চুরিও হাঁকেন শচীন। ১২ ম্যাচে ৬৯.৫ গড়ে সংগ্রহ করেন ৬৯৫ রান। ওয়েবসাইট।