শচীনের রেকর্ডও একদিন ভাঙবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শচীন টেন্ডুলকার ক্রিকেট অঙ্গনে এমন কিছু রেকর্ড গড়ে রেখেছেন, যেগুলোর কাছাকাছিও এখন পর্যন্ত যেতে পারেননি কোনো ক্রিকেটার। টেস্ট ও ওয়ানডেতে সর্বোচ্চ রান ও শতকের এই রেকর্ডগুলো ভবিষ্যতেও কেউ ভাঙতে পারবে কি না, এমন সন্দেহও আছে অনেকের। তবে লিটল মাস্টারের এই রেকর্ড কোনো একদিন কেউ না কেউ ভাঙবেই বলে বিশ্বাস কপিল দেবের।পিটিআইয়ের খবরে বলা হয়, কলকাতায় আকাশ ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কপিল দেব বলেছেন, ‘যখন আমরা খেলতাম, তখন ভাবতাম যে ভবিষ্যতে সুনীল গাভাস্কারের মতো ব্যাটসম্যান আর আসবে কি না। কিন্তু আমরা ভুল ছিলাম। গাভাস্কারের চেয়েও অনেক বড় মাপের ব্যাটসম্যান এসেছে। শচীন গোটা ক্যারিয়ারেই চমত্কার খেলেছে। প্রচুর রেকর্ড গড়েছে। কিন্তু আমার মনে হয়, এই রেকর্ডগুলোও একদিন ভাঙা হবে। কারণ এটা ক্রিকেট।’টেন্ডুলকারের এই তাক লাগানো সাফল্যের পেছনে দৃঢ়তা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসই প্রধান ভূমিকা পালন করেছে বলে মনে করেন কপিল দেব। ভারতের প্রথম বিশ্বকাপজয়ী এই অধিনায়ক বলেছেন, ‘আমার ক্যারিয়ারের শেষ পর্যায়ে দুজন উদীয়মান ক্রিকেটারকে নিয়ে খুব কথাবার্তা শুরু হয়েছিল। শচীন টেন্ডুলকার ও বিনোদ কাম্বলি। দুজনই প্রচণ্ড মেধাবী। কিন্তু এখন শচীন নিজেকে অনেক উচ্চতায় নিয়ে গেছে। কাম্বলি সেটা পারেনি, কারণ তার শৃঙ্খলার অভাব ছিল।’