শচীনের সঙ্গে অনুশীলনে নিষেধাজ্ঞা !

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শচীন টেন্ডুলকার বিশ্বসেরা ব্যাটসম্যান। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির মালিক। ভারতের এই লিটল মাস্টারের কাছ থেকে কিছু শেখার আশায় লর্ডস টেস্টের আগে একসঙ্গে নেটে অনুশীলন করেছেন মন্টি পানেসর। শচীন ব্যাটিং করেছেন, আর বোলিং করেছেন পানেসর। তবে প্রতিপক্ষ খেলোয়াড়কে ‘সহায়তার’ অভিযোগ তুলে একসঙ্গে অনুশীলনের ক্ষেত্রে স্পিনার পানেসরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইংল্যান্ড।‘লর্ডস টেস্টের আগে নেটে শচীনের বিপক্ষে বোলিং করে পানেসর। আমি মনে করি, এটা প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের অনুশীলনে সহায়তা করার শামিল’—বলেছেন ইংল্যান্ডের কোচ অ্যান্ডি ফ্লাওয়ার।পানেসরের ব্যাখ্যা, অসাধারণ একজন খেলোয়াড় ও ব্যক্তির কাছ থেকে শেখার লক্ষ্যেই শচীনের সঙ্গে নেটে অনুশীলন করেছেন তিনি। তবে পানেসর যত যুক্তিই দাঁড় করান, বিষয়টি যে দলের কেউ ভালো চোখে নেয়নি, তা কোচ ফ্লাওয়ারের কথায় স্পষ্ট, ‘আমি ওর সঙ্গে এখনো কথা বলিনি। তবে আশা করব, একই ঘটনা আরেকবার ঘটবে না। পানেসরও হয়তো আমার কথা বুঝতে পারবে।’ ওয়েবসাইট।