শচীনের সম্মানে জাদুঘর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লন্ডনের মাদাম তুসো মিউজিয়ামে ঠাঁই পেয়েছেন দুই বছর আগে। ভারতের ইতিহাসে প্রথম ক্রীড়াব্যক্তিত্ব হিসেবে সেখানে সংরক্ষিত আছে শচীন টেন্ডুলকারের মোমের মূর্তি। তবে মোম বা অন্য কিছুর মূর্তি নয়, ক্রিকেটে একের পর এক ইতিহাসের জন্ম দেওয়া শচীনের সম্মানে আস্ত একটা জাদুঘরই নির্মাণ করতে যাচ্ছে ভারতের মহারাষ্ট্র সরকার।‘ক্রিকেটে অসামান্য অবদান রেখে শচীন তাঁর রাজ্যকে গর্বিত করেছেন। সদ্যসমাপ্ত বিশ্বকাপে ভারতের শিরোপা জয়েও তাঁর অবদান অনেক। শচীনের সম্মানে একটি বৃহত্ ক্রীড়া জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’ মুম্বাইয়ে গতকাল সোমবার রাতে এক অনুষ্ঠানে বলেছেন মহারাষ্ট্র সরকারের মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চিবান। ওয়েবসাইট।