শচীনের ২০০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ডটা আগেরই ছিল। আজ প্রথম ব্যাটসম্যান হিসেবে ২০০০ রান করার কৃতিত্ব দেখালেন ক্রিকেটের বরপুত্র শচীন টেন্ডুলকার।নয়াদিল্লিতে হল্যান্ডের বিপক্ষে আজ ৬টি চারে ২৭ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন শচীন। বিশ্বকাপে নিজের ৪০তম ম্যাচে টানা তিনটি চার মেরে ২০০০ রানের মাইলফলক স্পর্শ করেন এই লিটল মাস্টার।১৯৯২ সালে প্রথম বিশ্বকাপ আসরে নামেন শচীন—এবারেরটা ষষ্ঠ। বুধবার পর্যন্ত ক্রিকেটের সর্বোচ্চ আসরে তাঁর সেঞ্চুরি রয়েছে পাঁচটি, হাফ সেঞ্চুরি ১৩টি। ওয়েবসাইট।