প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শচীন টেন্ডুলকারের ব্যবহৃত ব্যাট, প্যাড হাতে পাওয়াটা বিরাট সৌভাগ্যের ব্যাপার। এত বড় সৌভাগ্য না হলেও দুধের স্বাদ ঘোলে মেটানোর একটা সুযোগ পাচ্ছে ভারতের শিশু-কিশোররা। শচীনের ব্যাট, হেলমেট হাতে না পেলেও এই কিংবদন্তির নামের ক্রিকেটসামগ্রী হাতে নিতে পারবে তারা। অস্ট্রেলিয়ান ক্রীড়াসামগ্রী প্রতিষ্ঠান স্পার্টান স্পোর্টস ইন্টারন্যাশনাল নতুন শাখা খুলতে যাচ্ছে, ‘শচীন বাই স্পার্টান।’ ফেব্রুয়ারিতেই ভারতে স্পার্টানের আউটলেটে পাওয়া যাবে শচীনের নামযুক্ত ক্রিকেট পণ্য। ২ হাজার থেকে ৪০ হাজার রুপি দিয়ে কেনা যাবে এসব পণ্য। ভারতে ক্রীড়াসামগ্রীর বাজারটা ছয় হাজার কোটি রুপির। স্পার্টানের আশা, দুই বছরের মধ্যে শচীনকে দিয়েই এ বাজারের
৫০ ভাগ দখলে নেবে তারা। সূত্র: লাইভ মিন্ট