শট নেওয়ার প্রবণতা বাড়ায় এত গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলাম সারোয়ার টিপু
গোলাম সারোয়ার টিপু

বিশ্বকাপ শুরুর প্রথম দিনে বলেিছলাম, এবার গতি বাড়লেও গোল বাড়ার সম্ভাবনা কম। আমার ধারণা ছিল, দলগুলোর মধ্যে প্রেসিং ভালো হবে এবং গোল হয়তো আগের তুলনায় কম দেখবে বিশ্বকাপ। কিন্তু গোল ভালোই হচ্ছে। পরশু কোরিয়া-অালজেরিয়া ম্যাচে গোল হলো ছয়টি। পর্তুগাল-যুক্তরাষ্ট্র ম্যাচে ৪ গোল। বেলজিয়াম-রাশিয়া ম্যাচে অবশ্য ১ গোল। দিনের তিনটি ম্যাচে মোট গোল ১১টি। গোল-গড় প্রায় ৪-এর মতো। এত এত গোল কেন? আমার বিশ্লেষণ, দ্রুত অ্যাটাকিং থার্ডে ঢোকার প্রবণতা বেড়ে গেছে এখন। আগে এই জায়গায় এসে সময় নিত দলগুলো। গত কয়েক বছরে এটার বড় বিজ্ঞাপন হয়েছিল স্পেন। কিন্তু পেলের দেশের বিশ্বকাপে অ্যাটাকিং থার্ডে বল এনে আর দেরি করতে রাজি নয় কেউই। ফলে বারে শট নেওয়ার মানসিকতা আগের চেয়ে বেড়েছে। েগালও হচ্ছে অনেক। গোল দেখতে ভালোই লাগে।
আগে দেখতাম, প্রেসিংটা নিজের অর্ধেই বেশি করত দলগুলো। ব্রাজিল বিশ্বকাপে সেই প্রেসিং বেশি হচ্ছে প্রতিপক্ষের গোলরক্ষকের সামনে থেকেই। এরপর মাঠে যে জায়গাতেই বল হারায়, সেখানেই প্রেসিং। তাতে হয় কী, প্রেসিংয়ে জেতা দলটি দ্রুত বল নিয়ে ঢুকে জায়গা পেয়ে যাচ্ছে এবং পোস্টে পাঁচটা শট নিয়ে হয়তো দু-তিনটি গোল পেয়ে যাচ্ছে।
একটা দল যখন প্রতিপক্ষকে সামনে তাড়া করে, নিচের দিকে ভারসাম্য অনেক সময় আলগা হয়ে যায়। সেই সুযোগ নেন প্রতিপক্ষের খেলোয়াড়। আরিয়েন রোবেন যার বড় উদাহরণ। মাঝমাঠ থেকে বল নিয়ে রোবেন যে দুটি গোল করলেন, এককথায় দুর্দান্ত। পুশআপের কারণেই এটা হয়েছে। অাগে ক্রসের ওপর হেড, ফ্লিকে পা চালানো...এভাবেই গোল বেশি আসত। সেই ফুটবল অনেকটা বদলে গেছে।
তবে গোলের উৎসবেও ক্রিস্টিয়ানো রোনালদোর গোল নেই। পরশু যুক্তরাষ্ট্র ম্যাচে কিছু ভালো টাচ ছিল তাঁর, সুযোগও তৈরি করেছেন। কিন্তু রোনালদোর টাচগুলোর কয়েকটি বুঝতেই পারেনি সতীর্থরা। যেমন বদলি হিসেবে নামা এদের (১১ নম্বর জার্সি) কাছে রোনালদোর দুটি পাস যেন ধাঁধা হয়ে থাকল। এই খেলোয়াড়টির মধ্যে কিছুই খঁুজে পেলাম না। রোনালদো কী চাইছেন সেটা তাঁর সতীর্থ না বুঝলে দল সাফল্য পাবে কী করে! রোনালদোর সঙ্গে বাকিদের যোজন-যোজন পার্থক্য। এই ব্যবধানটাই পর্তুগালের চলার পথে বড় কঁাটা। আসলে পর্তুগাল রোনালদো-নির্ভর ‘ওয়ান ম্যান আর্মি।’
প্রচারের বাইরে থাকা আলজেরিয়া খানিক মুগ্ধই করে দিল। লাতিন আর ইউরোপের একটা সংিমশ্রণ ওদের খেলায় দেখলাম। এমন কিছু দেখব বলে ভাবিনি। আসলে আলজেরিয়ানদের েবশির ভাগেরই বেড়ে ওঠা ফ্রান্সে। এটাই ওদের এগিয়ে নিচ্ছে অনেক দূর। আলজেরিয়া প্রেসিংটা করল দারুণ। খেলার মধ্যে েবশ গতি। দলীয় সমন্বয়ও ভালো। এখনো অনেক দল সমন্বয় খুঁজে না পেলেও আলজেরিয়া পেয়ে গেছে। কোরিয়ার বক্সে ওরা এমন সব ডিফেন্স-চেরা পাস, থ্রু দিল, চোখের জন্য যা তৃপ্তিদায়ক। বেলজিয়ামও মোটামুটি ভালোই খেলছে। মনে হচ্ছে নতুন প্রজন্মের এই খেলোয়াড়েরা তৈরি। পাওয়ারের সঙ্গে গতির সমন্বয়টা ভালোভাবে করেছে। নিখুঁত পাসের হার অনেকের চেয়ে বেশি ডার্কহর্স তকমা পাওয়া বেলজিয়ামের। রক্ষণ সংগঠনও বেশ জমাট। আসলে জার্মানির পাশেই দেশটির অবস্থান, তাই জার্মানির শেষ িমনিট পর্যন্ত লড়াই করার মানসিকতা পেয়েছে। এই বেলজিয়াম যেকোনো দলের জন্যই হুমকি হতে পারে।
তবে রািশয়া-কোরিয়ার মতো দলগুলো কারও জন্যই হুমকি নয়। রাশিয়ার খেলায় বল পজেশন, টেকিনক্যাল সামর্থ্য সবই আছে দেখলাম । কিন্তু খুনে মানসিকতার প্রচণ্ড অভাব। যত বড় কোচ নিয়োগ দিক ওরা, কেউই এই খুনে মানসিকতা আনতে পারছে না দলের মধ্যে। যার পরিণতি বড় মঞ্চে দলটার িম্রয়মাণ উপস্থিতি। ২০১৮ বিশ্বকাপ হবে রাশিয়ায়। স্বাগতিক হিসেবে দাগ কাটতে আগামী চার বছর নিশ্চয়ই কাজ করবে রাশিয়া?