শট লেগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেজর লিগ সকারে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি আর ভ্যাঙ্কুভার হোয়াইট ক্যাপসের ম্যাচ। কিছুক্ষণ পরই খেলা শুরু হবে। মাঠের পাশে দাঁড়িয়ে দর্শকদের সরাসরি মাঠের খবর দিচ্ছিলেন যুক্তরাষ্ট্রের একটি টেলিভিশন চ্যানেলের উপস্থাপিকা কেলি টেন্নাট। মাঠেই তখন অনুশীলন করছিলেন ফুটবলাররা। ওই সময় তাঁদের একজনের একটা শট হঠাৎ এসে লাগল তাঁর মাথায়। সেই ধাক্কা সামলাতে গিয়ে ক্যামেরার সামনে কিছুক্ষণের জন্য খেই হারিয়ে ফেললেন টেন্নাট। পরে অবশ্য ধাতস্থ হয়ে শেষ করেছেন তাঁর বাকি কথাগুলো। শট ভুল জায়গায় এসে লেগেছে দেখে দৌড়ে এসে দুঃখ প্রকাশ করেছেন সেই ফুটবলারও। শুধু তা-ই নয়, ক্যামেরার সামনেই আবার জড়িয়ে ধরেছেন ওই উপস্থাপিকাকে! ওয়েবসাইট।