প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৯ সালের ১২ জানুয়ারি, মিরপুরের স্মৃতিটা অজন্তা মেন্ডিসের অবশ্যই মনে থাকার কথা। ওই দিনই যে বিশ্ব রেকর্ড করেছিলেন এই ‘রহস্য’ বোলার। জিম্বাবুয়ের রেমন্ড প্রাইসকে আউট করে ওয়ানডে ক্যারিয়ারের ৫০তম উইকেটটি পেয়েছিলেন শ্রীলঙ্কান স্পিনার, নতুন করে লিখেছিলেন সবচেয়ে কম ম্যাচে ৫০ উইকেট পাওয়ার রেকর্ড। সেটা ছিল তাঁর ১৯তম ম্যাচ। চার বছর পর আজ নিজের ৬২তম ম্যাচে ১০০ উইকেটের হাতছানি দেখছেন মেন্ডিস। ব্রিসবেনে আজ মাত্র দুটি উইকেট পেলেই হয়। সাকলায়েন মুশতাক ৫৩ ম্যাচে পেয়েছিলেন ১০০ উইকেট। ওটাই এখনো পর্যন্ত সবচেয়ে কম ওয়ানডে ম্যাচে শত উইকেট পাওয়ার বিশ্ব রেকর্ড।