শত গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার পর্তুগালের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেই মাইলফলকটা ছুঁয়েছিল জার্মানি। বিশ্বকাপে ১০০ ম্যাচ খেলা প্রথম দল জার্মানিই। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে ব্রাজিলও ঢুকে যায় ক্লাবটিতে। এই বিশ্বকাপে ব্রাজিল-জার্মানির শত ম্যাচের ক্লাবে ঢোকাটা অবধারিতই ছিল। তবে এই বিশ্বকাপেই গোল খাওয়ার সেঞ্চুরি করে ফেলবে ব্রাজিল, সেটা বিশ্বকাপ শুরুর আগে কষ্টকল্পনাই ছিল। ১০০ গোল হজম থেমে ১২ গোল দূরে ছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ডিফেন্ডারদের উদারতায় ও জার্মানির ভয়ংকর আক্রমণভাগের সৌজন্যে পরশু তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেই মাইলফলকটা ছুঁয়ে ফেলেছে ব্রাজিল। হল্যান্ডের ৩ গোলসহ বিশ্বকাপে ১০৪ ম্যাচে ১০২ গোল খেল ব্রাজিল। বিশ্বকাপে ব্রাজিলিয়ানদের চেয়ে বেশি গোল খেয়েছে শুধু জার্মানি। ফাইনালের আগে ১০৫ ম্যাচে ১২১ গোল খেয়েছে জার্মানরা।