শত জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়তিই বোধ হয় ঠিক করে রেখেছিল শততম আন্তর্জাতিক জয়টা ফাইনালেই পাবেন ইকার ক্যাসিয়াস। তা না হলে পর্তুগালের বিপক্ষে সেমিফাইনালটা গোলশূন্যভাবে শেষ হবে কেন। ফাইনালে ইতালিকে হারিয়ে ইউরো জয়ের মিশনে নেতৃত্ব দিয়েই হয়ে গেলেন ১০০ ম্যাচ জেতা প্রথম খেলোয়াড়। সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড এই ইউরোর আগেই করেছিলেন স্পেন অধিনায়ক। পেছনে ফেলেছিলেন মিসরের আহমেদ হাসান ও ফ্রান্সের লিলিয়াম থুরামকে। ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা হাসান ১৮৪ ম্যাচে জিতেছেন ৯৪টিতে। ১৪২ ম্যাচে থুরামও জিতেছেন ৯৪টি ম্যাচ। সৌদি আরবের গোলরক্ষক মোহাম্মদ আল-দেইয়ার খেলা ১৭৮ ম্যাচের ৮৯টিতে জিতেছে সৌদি আরব। ইরানের স্ট্রাইকার আলী দাইয়ি জিতেছেন ৮৯ ম্যাচ। একমাত্র ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ম্যাচে গোলের সেঞ্চুরি (১০৯) করা দাইয়ি খেলেছেন ১৪৯টি ম্যাচ।