প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম রাউন্ডে রিয়াল মাদ্রিদ, দ্বিতীয় রাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেড, তৃতীয় রাউন্ডে বার্সেলোনা। এবারের উয়েফা চ্যাম্পিয়নস লিগে বিশ্বসেরা তিনটি ক্লাবই ছুঁয়েছে একটি মাইলফলক। চ্যাম্পিয়নস লিগে ১০০ ম্যাচ জিতেছে শুধু এই তিনটি দলই। শত ম্যাচ জিততে সবচেয়ে কম ম্যাচ খেলতে হয়েছে পরশু একেবারে শেষ মুহূর্তের গোলে সেল্টিককে হারানো বার্সেলোনাকেই। ১৯৯২ সালে চ্যাম্পিয়নস লিগ চালু হওয়ার পর পরশুর ম্যাচটি ছিল কাতালান ক্লাবটির ১৭৪তম। রিয়ালের লেগেছে ১৭৬ ম্যাচ এবং ইউনাইটেডের ১৮৪ ম্যাচ। ম্যাচ জয়ে এই তিন ক্লাবের পরেই আছে বায়ার্ন মিউনিখ। ১৬৫ ম্যাচের ৮৩টিতে জিতেছে জার্মান ক্লাবটি।