শত টেস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেন্নাইতেই ‘সেঞ্চুরি’ করছেন হরভজন সিং। ২০০১ সালে যে মাঠে করেছিলেন ক্যারিয়ার-সেরা বোলিং, সেখানেই আজ শততম টেস্ট খেলতে নামছেন এই অফ স্পিনার। হরভজনের আগে ভারতের নয়জন খেলেছেন ১০০ বা এর বেশি টেস্ট। পুরো ক্রিকেট বিশ্বে সংখ্যাটা ৫৪। সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন শচীন টেন্ডুলকার। ১৯৪ ম্যাচ খেলা টেন্ডুলকারকে হাতছানি দিচ্ছে ২০০ ম্যাচ। ১৬৮ ম্যাচ খেলে টেন্ডুলকারের পরে আছেন সাবেক দুই অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিং ও স্টিভ ওয়াহ।