প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৬৮ সালের ১১ জুলাই প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নেমেছিলেন কলিন কাউড্রে। এই ইংলিশ ব্যাটসম্যানের পথ ধরে এরপর আরও ৫১ জন খেলেছেন ১০০ টেস্ট। চলমান ওভাল টেস্টে খেলতে নেমেই দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ এই ক্লাবের ৫২তম সদস্য হয়েছেন। তাঁকে নিয়ে শত টেস্ট খেলা দক্ষিণ আফ্রিকানের সংখ্যা ছয়। সবচেয়ে বেশি ১১ জন সদস্য অস্ট্রেলিয়ার। ভারত, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ৮ জন করে, শ্রীলঙ্কার ৫, পাকিস্তানের ৪ ও নিউজিল্যান্ডের ২ জন ১০০ টেস্ট খেললেও বাংলাদেশ ও জিম্বাবুয়ের কেউ এখনো জায়গা পাননি। দুটি দেশেরই যে এখনো শত টেস্ট খেলা হয়নি।