শত পয়েন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক মৌসুমে সবচেয়ে বেশি পয়েন্ট প্রাপ্তির সিরি ‘আ’ রেকর্ড ভেঙে গেছে আগের রাউন্ডেই। ৩৭ ম্যাচে ৯৯ পয়েন্ট, ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস এখন নতুন এক উচ্চতায় ওঠার অপেক্ষায়। শেষ ম্যাচে ক্যালিয়ারির কাছ থেকে ১ পয়েন্ট পেলেই হয়ে যায় পয়েন্টের সেঞ্চুরি। ইউরোপে লিগে এক মৌসুমে তিন অঙ্কের পয়েন্ট এর আগে পেয়েছে শুধু তিনটি ক্লাব। এর দুটিই আবার স্প্যানিশ—রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ২০১১-১২ মৌসুমে ১০০ পয়েন্ট পেয়ে রিয়ালের লা লিগা জয়ের পরের মৌসুমেই বার্সাও লিগ জেতে ঠিক ১০০ পয়েন্ট নিয়ে। ২০০১-০২ মৌসুমে ৩৮ ম্যাচে ১০৩ পয়েন্ট পেয়ে স্কটিশ লিগ জেতে সেল্টিক।