প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লা লিগায় গত মৌসুমেই পয়েন্টের ‘সেঞ্চুরি’ করেছিল রিয়াল মাদ্রিদ। এক মৌসুমে কোনো দলের সবচেয়ে বেশি পয়েন্টের রেকর্ডও ওটাই। তবে রিয়ালের গড়া মাইলফলক এবারই টপকে যেতে পারে বার্সেলোনা। এখন পর্যন্ত ৩২ ম্যাচে বার্সার পয়েন্ট হয়ে গেছে ৮৪। লিগের বাকি ৬টি ম্যাচ জিতলে তাদের মোট পয়েন্ট হবে ১০২। ছুঁয়ে ফেলতে পারে নিজেদের গড়া আরেকটা রেকর্ডও। ২০০৯-১০ মৌসুমে ঘরের মাঠে ৫৭ পয়েন্টের ৫৫-ই পেয়েছিল বার্সা। এবার ন্যু ক্যাম্পে বাকি ৩টি ম্যাচ জিতলেই ৫৫ পয়েন্ট হবে বার্সার। তবে গত মৌসুমে প্রতিপক্ষের মাঠে রিয়াল পেয়েছিল ৫০ পয়েন্ট, ওই রেকর্ডটা এবার আর ছুঁতে পারছে না তারা।