প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৫৯ সালের ১১ এপ্রিল একটি ক্লাবের প্রতিষ্ঠা করেছিলেন বিলি রাইট। স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেই ১০০ আন্তর্জাতিক ম্যাচ খেলা প্রথম ফুটবলার হয়ে যান এই ইংলিশ সেন্টারহাফ। রাইটের গড়া সেই ক্লাবে পরশু এক দিনেই যোগ দিলেন ছয় ফুটবলার। কোল, পুয়োলদের নিয়ে এখন ক্লাবের সদস্যসংখ্যা ২৩৯। এঁদের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন মিসরের আহমেদ হাসান, ১৮৪টি। ক্লাবের সবচেয়ে বেশি ১১ জন সদস্য যুক্তরাষ্ট্রের। তালিকায় এর পরই রয়েছে যুুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো (৯)।