প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পর পর দুই দিন দুটি মাইলফলক দেখল ইংলিশ প্রিমিয়ার লিগ। মঙ্গলবার ৫০ গোল ছুঁয়েছেন লিভারপুলের ডার্ক কাউট। আর পরদিন ১০০ গোল হয়ে গেল ড্যারেন বেন্টের। অ্যাস্টন ভিলার এই ইংলিশ স্ট্রাইকার গত বুধবার কিউপিআরের বিপক্ষেই পেয়েছেন শততম গোল। ১৯৯২ সালে প্রিমিয়ার লিগ চালু হওয়ার পর গোলের সেঞ্চুরি করা ২১তম ফুটবলার হলেন বেন্ট। ১০০ গোল করতে ২৭ বছরের এই স্ট্রাইকারকে খেলতে হয়েছে ২২৬টি ম্যাচ। তাঁর চেয়ে কম ম্যাচ খেলে এই মাইলফলক ছুঁয়েছেন মাত্র আটজন খেলোয়াড়। সবচেয়ে কম ১২৪ ম্যাচ লেগেছিল প্রিমিয়ার লিগের সর্বকালের সেরা গোলদাতা অ্যালান শিয়ারারের।