শততম ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেঞ্চুরি করতে যাচ্ছে পাকিস্তান। আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার সেঞ্চুরি। আজ মিরপুরে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি ইতিহাসে প্রথম দল হিসেবে শততম ম্যাচ খেলতে নামবে পাকিস্তান। প্রথম ম্যাচটি তারা খেলেছিল ২০০৬ সালের আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে। পাকিস্তানের পর দ্বিতীয় সর্বোচ্চ ৮৮টি টি-টোয়েন্টি খেলেছে নিউজিল্যান্ড। ৮৪ ম্যাচ নিয়ে দক্ষিণ আফ্রিকা আছে তিনে। টেস্ট ক্রিকেটে প্রথম ১০০ ম্যাচ খেলেছে ইংল্যান্ড। ১৯০৯ সালে হেডিংলিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচটি হয়ে আছে ইংল্যান্ডের শততম ম্যাচ। তিন বছর পর ইংল্যান্ডের সঙ্গী হয়েছিল অস্ট্রেলিয়া। ১৯৭১ সালে ওয়ানডে শুরু হওয়ার পর প্রথম দল হিসেবে ১০০ ম্যাচ খেলে অস্ট্রেলিয়া। শততম ম্যাচটি ছিল ১৯৮৪ সালের ২১ জানুয়ারি, ওয়ার্ল্ড সিরিজ কাপে প্রতিপক্ষ পাকিস্তান।