শততম ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৩ সালের ২০ আগস্ট থেকে ১৬ অক্টোবর ২০১২। আন্তর্জাতিক ফুটবলে ৯ বছর ২ মাস ৫ দিনের মাথাতেই পর্তুগালের হয়ে শততম ম্যাচটি খেলতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আজ বিশ্বকাপ বাছাইয়ে উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামলেই শততম ম্যাচ খেলা তৃতীয় কনিষ্ঠতম ইউরোপিয়ান ফুটবলার হয়ে যাবেন পর্তুগিজ অধিনায়ক। রোনালদোর বয়স আজ ২৭ বছর ৮ মাস ১২ দিন। তাঁর চেয়ে কম বয়সে ১০০ ম্যাচ খেলেছেন জার্মানির লুকাস পোডলস্কি (২৭ বছর ১৪ দিন) ও এস্তোনিয়ার ক্রিস্টেন ভিকমে (২৭ বছর ৩ মাস ২১ দিন)। সবচেয়ে কম বয়সে শততম ম্যাচ খেলার বিশ্ব রেকর্ডটি সৌদি আরবের সামি আল জাবেরের। ১৯৯৭ সালে নরওয়ের বিপক্ষে মাত্র ২৫ বছর ৪ দিন বয়সে শততম ম্যাচটি খেলেন এই স্ট্রাইকার। আল জাবেরের সতীর্থ গোলরক্ষক মোহাম্মদ আল দেইয়া (২৫ বছর ১০ মাস ১ দিন) আছেন দুইয়ে