শতবর্ষে ওল্ড ট্রাফোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯ ফেব্রুয়ারি, ১৯১০, ম্যানচেস্টার শহরে আত্মপ্রকাশ করেছিল ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠ ওল্ড ট্রাফোর্ড। এ বছরের ১৯ ফেব্রুয়ারি অর্থাত্ গতকাল শতবর্ষ পূর্ণ করল ওল্ড ট্রাফোর্ড।ম্যানইউর জন্ম ১৮৭৮ সালে। ১৯১০ সালের ১৯ ফেব্রুয়ারি লিভারপুলের বিপক্ষে ম্যাচ দিয়ে ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামের আত্মপ্রকাশের আগে আরও দুটি স্টেডিয়াম ঘুরে এসেছে ক্লাবটি। তবে ওল্ড ট্রাফোর্ডের মতো এমন সুন্দর স্টেডিয়াম আগে পায়নি তারা। শতবর্ষ পূর্তিতে কোচ অ্যালেক্স ফার্গুসন যেমন বললেন, ‘বিশ্বের অন্যতম সুন্দর স্টেডিয়াম এটা। সারা বিশ্ব থেকে মানুষ এখানে এসে এর প্রশংসা করে যায়। যখন খেলা হয় না তখন শুধু স্টেডিয়ামটি দেখতেই মানুষ আসে।’শুধু সৌন্দর্যের দিক দিয়েই নয়, ওল্ড ট্রাফোর্ড ম্যানইউর সবার কাছে অমর হয়ে থাকবে অন্য একটি কারণেও—ম্যানইউর মহান সব কীর্তি-গাথার সঙ্গেও যে জড়িয়ে আছে এই স্টেডিয়ামের নাম। ফার্গুসন তুলে ধরেছেন সেই বিষয়টিও, ‘এখানে আমরা অনেক অনেক গোল করেছি। এই মাঠে অনেক অর্জন আমাদের। এটা আসলেই স্মরণীয়।’ওল্ড ট্রাফোর্ডের সঙ্গে ৫০ বছরের সম্পর্ক ম্যানইউর সচিব কেন র্যামসডেনের। তিনি তো এই স্টেডিয়াম ছাড়া কিছু ভাবতেই পারেন না। কেউ কেউ ওল্ড ট্রাফোর্ডকে ডাকেন ‘স্বপ্নের থিয়েটার’ নামে। আর এই থিয়েটারে স্বপ্ন অর্জন করতে খেলে গেছেন জনি ক্যারি, ডানকান এডওয়ার্ডস, ববি চার্লটন, জর্জ বেস্ট, ব্রায়ান রবসন, এরিক ক্যান্টোনা, ক্রিস্টিয়ানো রোনালদোর মতো দিকপাল ফুটবলাররা। এএফপি।