প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চূড়ান্ত পর্বে এসে সব ম্যাচ হেরে বিদায় কম দেখেনি বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপ যেটা কালেভদ্রে দেখেছে সেটা হলো একটা টুর্নামেন্টে কোনো দলের সব ম্যাচ জয়। প্রথম ১৯ আসরে মাত্র চারটি দলই এক টুর্নামেন্টে খেলা সব ম্যাচ জিতেছে। ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপের চ্যাম্পিয়ন উরুগুয়ে জিতেছিল চার ম্যাচেই। চার ম্যাচেই জিতেছিল ১৯৩৮-এর চ্যাম্পিয়ন ইতালিও। ১৯৭০ সালে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের পথে ছয় ম্যাচের সব কটিই জেতে ব্রাজিল। এরপর ২০০২ সালে কোরিয়া-জাপানেও শতভাগ সফল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। স্কোলারির দল জিতেছিল সাত ম্যাচেই।