শতরানে শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশুই প্রথমবার পাকিস্তানের হয়ে একসঙ্গে ইনিংস শুরু করলেন মোহাম্মদ হাফিজ ও নাসির জামশেদ। প্রথম জুটিতেই ১৩৫! দলকে বড় স্কোরের ভিত্তি এনে দিলেও অবশ্য রেকর্ড ভাঙতে পারেননি দুজন। ওপেনিংয়ে পাকিস্তানের হয়ে প্রথমবার জুটি বেঁধেই সবচেয়ে বেশি রান তোলার কৃতিত্ব সাঈদ আনোয়ার ও আসিফ মুজতবা জুটির। ১৯৯৩ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে শারজায় ১৭১ রানের জুটি গড়েছিলেন দুজন। আনোয়ার করেছিলেন সেই বিখ্যাত টানা তিন সেঞ্চুরির প্রথমটি (১০৭), মুজতবা অপরাজিত ১১৩। ওপেনিংয়ে প্রথম জুটিতেই সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড ২০৪। ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে গড়েছিলেন লু ভিনসেন্ট (১৭২) ও স্টিভেন ফ্লেমিং (৯৩)।