প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরের শত্রু বিভীষণ। প্রবাদটা সত্যি হয়ে উঠল ক্রিস রজার্সের কাছেও। সতীর্থ এক বন্ধুর কারণেই যে পেতে পেতেও পেলেন না ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিটা। পরশু ওল্ড ট্রাফোর্ডে সাইটস্ক্রিনের পাশের দর্শকেরা বেশ কয়েকবারই বিরক্ত করেছেন ব্যাটসম্যানদের। একবার তো খেলা বন্ধ করেই বসাতে হলো একজনকে। খেলা আবার শুরু হতেই প্রথম বলে এলবিডব্লু রজার্স। ৮৪ রানে আউট হয়ে রাগে গজরানোরই কথা ৩৫ বছর বয়সী ব্যাটসম্যানের। উল্টো রজার্স মাফ করে দিয়েছেন ওই লোককে। লোকটা যে রজার্সের বন্ধু ও মেলবোর্নের ক্লাব সতীর্থ ড্যানিয়েল সালপেইট্রো।