শত্রু সাংবাদিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার মুহূর্তে মনটা কারই-বা ভালো থাকে। আসামোয়া জিয়ানের শুধু মন খারাপ নয়, মেজাজটাও বিগড়ে ছিল। এ কারণেই কিনা হতাশ ঘানাইয়ান ফরোয়ার্ড ম্যাচ শেষে মিক্সড জোনে তেড়ে গেলেন এক সাংবাদিকের দিকে। পরশু পর্তুগালের কাছে হারের পর ওই সাংবািদক জিয়ানের কাছে কিছু একটা জানতে চান, কিন্তু উত্তর দেওয়ার ধৈর্য ছিল না তাঁর। পরে অবশ্য সতীর্থরা টানাটানি করে টিমবাসে নিয়ে তোলেন রাগে জ্বলতে থাকা জিয়ানকে। যাওয়ার সময় ওই সাংবাদিককে কিনা লড়াইয়ের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন! চ্যালেঞ্জটা কিসের? মারামারির! ফিফাডটকম।