প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ানডেতে প্রতিপক্ষের মাঠে সবচেয়ে বেশি ব্যাটিং-গড় কার? যদি শর্ত থাকে, কমপক্ষে ৫ ইনিংস ব্যাট করতে হবে, তাহলে জেনে অবাক হবেন। বাংলাদেশের একজন ব্যাটসম্যানের দখলেই এই রেকর্ড। রেকর্ডটি নাসির হোসেনের। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডের পর প্রতিপক্ষের মাঠে নাসিরের ব্যাটিং-গড় ৮১.৬৬। ৮ ম্যাচের ৬ ইনিংসে এই গড়ে ২৪৫ রান করেছেন এই ডানহাতি। নাসিরের অবশ্য তীব্র লড়াই চলছে ইংল্যান্ডের জো রুটের সঙ্গে। রুট ৮ ম্যাচে ৩২৬ রান করেছেন ৮১.৫০ গড়ে। কমপক্ষে ১০ ম্যাচ খেলা ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা। প্রতিপক্ষের মাঠে ২৮ ম্যাচে ৬৬.০৪ গড়ে ১৪৫৩ রান করেছেন শ্মশ্রুমণ্ডিত আমলা।