শন উইলিয়ামস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শন উইলিয়ামস যখন ব্যাটিংয়ে এলেন ম্যাচটায় ভালোভাবেই ছিল বাংলাদেশ। ৯৪ রানে জিম্বাবুয়ের ৩ উইকেট তুলে নিয়ে লাগামটা ধরে রেখেছিলেন বোলাররা। কিন্তু প্রথমে অধিনায়ক ব্রেন্ডন টেলর ও পরে ম্যালকম ওয়ালারকে সঙ্গী করে লাগামটা বাংলাদেশের হাত থেকে কেড়ে নেন উইলিয়ামসই। ক্যারিয়ার-সেরা অপরাজিত ৭৮ রান করে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন এই বাঁহাতি। ৪৯ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এই নিয়ে তিনবার ম্যান অব দ্য ম্যাচ হলেন উইলিয়ামস। এর আগে ২০০৬ সালে বাংলাদেশ ও ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচসেরা হয়েছিলেন এই জিম্বাবুইয়ান।