শনিবার আবার মাঠে চ্যাম্পিয়ন আবাহনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য বাংলাদেশ লিগ চ্যাম্পিয়ন আবাহনী শনিবার বিকেল সাড়ে পাঁচটায় আবার নামছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। তবে প্রতিযোগিতামূলক ম্যাচ নয়। লিগের অবশিষ্ট একাদশ তাদের প্রতিপক্ষ। ওই একাদশের পোশাকি নাম ঢাকা ব্যাংক একাদশ। ঢাকা ব্যাংকের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই ম্যাচের আয়োজন। দর্শকদের জন্য টিকিট লাগবে না। গোটা আয়োজনে বাফুফেকে ২৫ লাখ টাকা দিচ্ছে ঢাকা ব্যাংক। ভবিষ্যতে ফুটবলের উন্নয়নে ঢাকা ব্যাংক সহযোগিতা করবে বাফুফেকে। কাল বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে দুই পক্ষের কর্মকর্তা উপস্থিত থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।