প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ার বিপক্ষে হ্যামিল্টন টেস্টের দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের পেসার ক্রিস মার্টিন করেছেন ৫ রান। ক্যারিয়ারের তৃতীয় সর্বোচ্চ এই ইনিংসটি নিয়ে ৫৬ টেস্টে মার্টিনের রান দাঁড়াল ৮৯। একটা ‘রেকর্ড’ও হাতছানি দিয়ে ডাকছে তাঁকে—সবচেয়ে বেশি টেস্টে এক শ রান করার রেকর্ড। বর্তমানে রেকর্ডটি অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রার। টেস্টে রানের সেঞ্চুরি করতে তাঁকে খেলতে হয়েছে ৩২ টেস্ট। ২৯ টেস্টে ১০০ রান করে দ্বিতীয় স্থানে ওয়েস্ট ইন্ডিজের সাবেক বাঁহাতি স্পিনার আলফ ভ্যালেন্টাইন। তিনে ভারতের ভগবত্ চন্দ্রশেখর, তাঁর লেগেছে ২৮ টেস্ট। ইংল্যান্ডের ফিল টাফনেল ও পাকিস্তানের দানিশ কানেরিয়াকে খেলতে হয়েছে ২৭ টেস্ট।