প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক দক্ষিণ কোরীয় সাংবাদিকের ক্যামেরা চুরির দায় নিয়েই এশিয়ান গেমস থেকে পত্রপাঠ দেশে ফিরে যেতে হয়েছে জাপানি সাঁতারু নাওয়া তোমিতাকে। জরিমানাও দিতে হয়েছে। কত দিন যে এর জের টানতে হয় তাঁকে কে জানে! এ যে জাপানের জাতীয় লজ্জা। কিন্তু এমন কাজ কেন করতে গেলেন তোমিতা? হয়তো কোনো শয়তান ওই সময় ভর করেছিল তাঁর ওপর। স্বাভাবিক মানসিক অবস্থা তখন তাঁর ছিল না। এমনটাই মনে করেন ইনচন এশিয়াডে জাপানের শেফ ডি মিশন তিসুইয়োশি আওকি। তবে ভদ্রলোক জাপানি ওই সাঁতারুকে সমর্থন কিন্তু করছেন না। তাঁর বিচারে চোর সব সময় চোরই। একজন জাতীয় সাঁতারু বলে তোমিতার দোষ স্খলনের কোনো সুযোগ নেই। এ মাসের শেষ দিকেই শাস্তির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আওকির কথায় কোনো সহানুভূতির সুর কিন্তু তাঁর জন্য নেই। এএফপি।