শরীর গঠনে সেরা আনসার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে কাল শেষ হয়েছে ২৭তম জাতীয় এবং ১২তম মাস্টারস শরীর গঠন প্রতিযোগিতা। এতে সিনিয়র বিভাগে ৫৫ কেজিতে বাংলাদেশ আনসারের আরিফুর রহমান, ৬০ কেজিতে চট্টগ্রাম মানস জিমের সাইফুল ইসলাম, ৬৫ কেজিতে বাংলাদেশ আনসারের আনোয়ার হোসেন, ৭০ কেজিতে ঢাকা ফার্স ক্লাবের মোহাম্মদ জুবায়ের, ৭৫ কেজিতে বাংলাদেশ আনসারের নাজমুস সাকিব, ৮০ কেজিতে বাংলাদেশ আনসারের সুমন দাশ, ৮০ ঊর্ধ্ব-কেজিতে ঢাকা টিম নিউট্রিটেক ক্লাবের হাসিব মোহাম্মদ এবং মাস্টার্স গ্রুপে ঢাকার অ্যাডোনাইস ফিটনেস সেন্টারের মাহছুদুর রহমান মিস্টার বাংলাদেশ হয়েছেন।