শর্টস-বিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অকারণেই মারিও মানজুকিচের পিঠে অ্যালেক্স সংয়ের আঘাত। সতীর্থ বেঞ্জামিন মুকানজোকে ক্যামেরুনের বেনোয়া আসু-একাতোর ঢুস। পরশু ক্যামেরুন-ক্রোয়েশিয়ার ম্যাচে অদ্ভুত ঘটনা ঘটেছে আরও। প্রথমদুই ঘটনা টিভি পর্দায় দেখেছে সারা বিশ্বই, তবে তৃতীয়টি হয়েছে একটু আড়ালেই, ম্যাচ শেষে টানেলে। না, এবার কোনো সংঘর্ষ-সংঘাত নয়, হয়েছে উল্টোটাই। ক্রোয়েশিয়ার ইভান রাকিতিচ ও ক্যামেরুনের স্টেফান এমবিয়া জার্সি-বিনিময় করতে গিয়ে ব্যতিক্রমী ঘটনা ঘটিয়ে ফেললেন। বিনিময়টা এত দিন শুধু ঊর্ধাঙ্গের পরিধেয়তে সীমাবদ্ধ থাকলেও সেভিয়ার দুই সাবেক সতীর্থ বিনিময় করলেন শর্টসও। শার্ট-বিনিময়টা অবশ্য মাঠেই করে এসেছিলেন এই দুজন। এএফপি।