প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাইজেল শর্ট ভালো দাবা খেলেন। শুধু ভালো নয়, বেশ ভালো। ১৯ বছর বয়সে গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন, ফিদে র্যাঙ্কিংয়ের শীর্ষ তিনেও ছিলেন। কিন্তু বুদ্ধির খেলায় এত ভালো হয়েও কাণ্ডজ্ঞানের কিছুটা কমতি রয়ে গেছে এই ব্রিটিশ গ্র্যান্ডমাস্টারের। নইলে ‘মেয়েদের দাবা খেলার মতো যথেষ্ট বুদ্ধিমত্তা নেই’ জাতীয় কথা কেন বলে বসবেন? শর্টের দাবি, দাবা খেলার জন্য মেয়েদের মস্তিষ্ক যথেষ্ট উপযোগী নয়, তারা অনেক বেশি আবেগতাড়িত। উটকো এই মন্তব্যে স্বাভাবিকভাবেই মেয়ে দাবাড়ুরা খেপেছেন। তবে অ্যামান্ডা রস নামের এক দাবাড়ু ছুড়ে দিয়েছেন একটা পাটকেল। মনে করিয়ে দিয়েছেন, জুডিথ পোলগার নামের বিপরীত লিঙ্গের এক দাবাড়ুর কাছেই হেরে গিয়েছিলেন শর্ট!। শর্ট এবার কী ‘ডিফেন্স’ নেন দেখা যাক! এএনআই।