শহীদ জুয়েল-মুশতাক স্মৃতি ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছরের মতো এবারও বিজয় দিবসে হতে যাচ্ছে শহীদ জুয়েল-মুশতাক স্মৃতি ক্রিকেট ম্যাচ। ধানমন্ডি ক্রিকেট মাঠে আগামীকাল সকাল সাড়ে নয়টায় শুরু হবে ম্যাচ। শহীদ আবদুল হালিম চৌধুরী জুয়েল ছিলেন আজাদ বয়েজ ক্লাবের ওপেনিং ব্যাটসম্যান। আক্রমণাত্মক ব্যাটিং দিয়ে ঝড় তুলেছিলেন সেই সময়ের পূর্ব পাকিস্তানের ক্রিকেট অঙ্গনে। অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন যুদ্ধের শুরুর দিকেই। নয় মাস বীরের মতো যুদ্ধ করে শেষ দিকে এসে ধরা পড়েন পাকিস্তানি বাহিনীর হাতে, স্বাধীনতার আগের দিন হত্যা করা হয় তাঁকে। শহীদ মুশতাক আহমেদ ছিলেন আজাদ বয়েজ ক্লাবের কর্মকর্তা ও নিবেদিত ক্রিকেট সংগঠক। ২৫ মার্চের কাল রাত্রিতে তাঁকে হত্যা করা হয়েছিল ক্লাবের ঠিক পাশেই। শহীদ জুয়েল একাদশ: অলক কাপালি (অধিনায়ক), নাসিরউদ্দিন ফারুক, তাসামুল হক, নূর হোসেন, জুনায়েদ সিদ্দিক, রকিবুল হাসান, ফরহাদ হোসেন, আনামুল হক, এনামুল হক জুনিয়র, সাকলাইন সজীব, শুভাশিস রায়, সৈয়দ রাসেল, আলাউদ্দিন বাবু। শহীদ মুশতাক একাদশ: নাফিস ইকবাল (অধিনায়ক), রনি তালুকদার, সোহাগ গাজী, সৌম্য সরকার, আসিফ আহমেদ, শুভাগত হোম, মাহমুদুল হাসান, ধীমান ঘোষ, মোশাররফ হোসেন, আরাফাত সানি, মোহাম্মদ শরীফ, কাজী কামরুল, মাহবুবুল আলম।