শহীদ স্মৃতি হকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ স্মৃতি হকির উদ্বোধনী দিনে বাংলাদেশ নৌবাহিনী ৬-০ গোলে বিমানবাহিনীকে হারিয়েছে। রিমন ও সোহাগ করেছেন ২টি করে গোল। মর্তুজা মামুন ও বাচ্চুর গোল ১টি করে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনী ১৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশকে। ৩টি করে গোল করেছেন সেনাবাহিনীর আবদুল মালেক, সিরাজুল ও মিলন। সানোয়ারের গোল ২টি, অন্য দুটি গোল সাব্বির ও রোকনুজ্জামানের। পুলিশের পক্ষে একমাত্র গোলটি মাসুমের।