শহীদ স্মৃতি হকিতে দল কমল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামীকাল মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হচ্ছে শহীদ স্মৃতি হকি টুর্নামেন্ট। তবে গতবার যেখানে দল ছিল আটটি, এবার কমে মাত্র পাঁচ। সর্বশেষ চ্যাম্পিয়ন সাধারণ বীমা আসেনি। নিবন্ধন করেনি বিকেএসপিও। নেই মোহামেডান-উষা-মেরিনার্সের মতো দলগুলো। এর মধ্যে মেরিনার্স আবার টুর্নামেন্ট কমিটির সম্পাদক আলমগীর কবিরের দল।থাকার মধ্যে বড় নাম আবাহনী। এ ছাড়া বাকি চারটিই সার্ভিসেস দল—সেনা, নৌ, বিমান ও বাংলাদেশ পুলিশ। পাঁচ দল একে অন্যের সঙ্গে খেলার পর সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুই দল ফাইনালে খেলবে ২৫ ফেব্রুয়ারি। আগামী পরশু দুপুর সোয়া একটায় আবাহনীর প্রথম ম্যাচ পুলিশের সঙ্গে। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক এক্সিম ব্যাংক-নূরজাহান গ্রুপ।