শহীদ স্মৃতি হকিতে সেরা সেনাবাহিনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রীড়া প্রতিবেদক চৌধুরী গ্রুপ শহীদ স্মৃতি হকিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কাল ফাইনালে তারা ২-১ গোলে হারিয়েছে সাধারণ বীমাকে। সেনাবাহিনীর সিরাজ ও মালেক গোল দুটি করেছেন। সাধারণ বীমার গোলটি তুর্যর। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক খোন্দকার জামিলউদ্দিন, সহসভাপতি কে এম আর মঞ্জুর প্রমুখ।