শহীদকে অস্ত্রোপচারের পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাঁটুর চোট থেকে মুক্তি পেতে মোহাম্মদ শহীদকে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন বিসিবির চিকিৎসকেরা। কিন্তু শহীদ অস্ত্রোপচারে যেতে রাজি নন। তাঁর কথা, ‘আমি অস্ত্রোপচারের পক্ষে নই। অস্ত্রোপচার না করেও এ ধরনের চোট নিয়ে খেলা যায়।’ এ নিয়ে আজ বিসিবির চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন জাতীয় দলের এই পেসার।

অস্ত্রোপচারে রাজি নন, তবে চিকিৎসকদের যুক্তিটা ঠিকই মানছেন শহীদ, ‘ওনাদের কথা হলো, স্থায়ী সমাধান পেতে হলে অস্ত্রোপচার করাতে হবে। আমিও তখন দুশ্চিন্তামুক্ত হয়ে খেলতে পারব। নয়তো ভবিষ্যতে আরও বড় সমস্যা হতে পারে। আমিও সেটা বুঝতে পারছি।’ বিপিএলে হাঁটুতে চোট পাওয়ার পর শহীদকে দুই সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়। নিউজিল্যান্ড সফরের দলে থেকেও শেষ পর্যন্ত আর যাওয়া হয়নি তাঁর।