শাকিরার কৃতজ্ঞতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

‘ওয়াকা ওয়াকা’ থেকে শুরু করে ‘লা লা লা’—শাকিরার থিম সং মানেই তন্ময় হয়ে বিশ্বকাপে বুঁদ হয়ে থাকা। এই লেখা যখন পড়ছেন, শাকিরা এবারের সমাপনী অনুষ্ঠানও মাতিয়ে ফেলেছেন। কিন্তু অসাধারণ থিম সংগুলোর জন্য যেখানে ধন্যবাদটা প্রাপ্য শাকিরার, সেখানে শাকিরাই উল্টো ধন্যবাদ জানাচ্ছেন বিশ্বকাপকে! বিশ্বকাপের কল্যাণেই যে ভালোবাসার মানুষকে খুঁজে পাওয়া! ২০১০ বিশ্বকাপের থিম সংয়ের কাজ করতে গিয়েই স্প্যানিশ ডিফেন্ডার জেরার্ড পিকের সঙ্গে পরিচয়। পরিচয় থেকে ভালো লাগা, ভালোবাসা—অতঃপর ১৮ মাস আগে কোলজুড়ে এল ফুটফুটে এক সন্তানও! শাকিরার মুখেই শুনুন, ‘বিশ্বকাপ না থাকলে তো আমার কোলজুড়ে ছেলে মিলান আসত না।’ ইয়াহু স্পোর্টস।