শাকিরার চেয়ে পিছিয়ে, স্বীকার ফ্যালকাওয়ের
স্প্যানিশ লা লিগায় এখন পর্যন্ত সাত গোল। গোল সংখ্যায় সবার চেয়ে এগিয়ে অ্যাথলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার রাদামেল ফ্যালকাও। ছয়টি করে গোল নিয়ে তাঁর পেছনে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো।মাঠের লড়াইটা রোনালদো-মেসিদের সঙ্গে। তবে মাঠের বাইরেও একজনের সঙ্গে লড়াই আছে ফ্যালকারওয়ের। সেই লড়াইটা জনপ্রিয়তার দিক থেকে। প্রতিপক্ষ কোনো ফুটবলার নন, তারকা সংগীতশিল্পী শাকিরা! দুজনেই যে কলম্বিয়ান।ফ্যালকাও অবশ্য স্বীকার করে নিয়েছেন, জনপ্রিয়তায় স্বদেশি শাকিরাকে পেছনে ফেলা তাঁর পক্ষে সম্ভব নয়। স্প্যানিশ একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাত্কারে অনেকটা কৌতুক করেই অ্যাথলেটিকো স্ট্রাইকার বলেছেন, ‘কলম্বিয়ায় আমার চেয়ে শাকিরাই বেশি গুরুত্বপূর্ণ।’ফ্যালকাও জানিয়েছেন, ছেলেবেলা থেকেই পেশাদার ফুটবলার হতে চেয়েছিলেন তিনি। তবে স্ট্রাইকার হয়েছেন তাঁর বাবার পরামর্শ অনুসারে। ফ্যালকাও বলেন, ‘বাবা সব সময় আমাকে বলতেন, মন দিয়ে খেলো, আক্রমণভাগে খেলো। যত দূর স্মরণ করতে পারি, ফুটবল নিয়েই সময় কেটেছে আমার।’ফ্যালকাও বলেন, ‘ছোটবেলা থেকে পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন দেখতাম। বছরের পর বছর কঠোর পরিশ্রমের পর সেই স্বপ্নটা পূরণ হয়েছে। ফুটবল খেলার জন্য যে প্রতিভা ও স্বাস্থ্য দরকার, সৃষ্টিকর্তা তা আমাকে দিয়েছেন।’ সূত্র: গোল ডটকম।