শাকিরার টুইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশায় গায়িকা। ঘরনি এক ফুটবলারের। শাকিরার ফুটবলে একটু-আধটু আগ্রহ থাকারই কথা। সেটিই যেন উল্টো তাঁকে ঝামেলায় ফেলল। ইউরোতে পরশু পোল্যান্ডের বিপক্ষে ম্যাচে দুর্দান্ত গোল করেছিলেন সুইজারল্যান্ডের জেরদান শাকিরি। নামে শাকিরার সঙ্গে বেশ মিল। এতেই কিনা একটু রোমান্টিক ভাবনা খেলে গেল কলম্বিয়ান গায়িকার মনে। করে বসলেন ‘রোমান্টিক’ টুইট, ‘এই প্রথম ইউরোতে একই সংসারের দুজন গোল করল।’ ইঙ্গিতটা পরিষ্কার, ইউরোতে স্পেনের প্রথম ম্যাচে গোল করেছিলেন শাকিরার স্বামী জেরার্ড পিকে, আর এবার শাকিরার নামের সঙ্গে মিল থাকা শাকিরি। কিন্তু টুইটারে পপতারকার অনুসারীরা এই হাস্যকর মিলটাকে সহজে নিতে পারলেন না। কেউ কেউ তো বললেন, ফুটবল ছেড়ে তুমি বরং গানেই মনোযোগ দাও, বাপু! বিবিসি।