শাকিরার দল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল দল গড়তে চান শাকিরা! ভাবছেন, কলম্বিয়ান পপসম্রাজ্ঞী নতুন কোনো ক্লাব কিনছেন? মোটেই না। শাকিরার ফুটবল দল হবে তাঁর নিজের সন্তানদের নিয়ে গড়া! গত বছর জানুয়ারিতে প্রথম সন্তান মিলানের জন্ম। স্প্যানিশ ডিফেন্ডার জেরার্ড পিকে এবং তাঁর এই গায়িকা বান্ধবী আবারও বাবা-মা হচ্ছেন। কসমোপলিটন সাময়িকীর স্প্যানিশ সংস্করণের সঙ্গে সাক্ষাৎকারে সেই খবরটা দিতে গিয়েই শাকিরা মজা করে বলেছেন, ‘আমি আর জেরার্ড (পিকে) চাই আট-নয়টা বাচ্চা নিতে। যাতে আমার নিজেরই একটা ফুটবল দল হয়।’ ২০১০ বিশ্বকাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’ গেয়ে সাড়া ফেলেছিলেন শাকিরা। তিনি নিজেই বলেন পিকের সঙ্গে তাঁর প্রেমের পেছনে যে ওই বিশ্বকাপের একটা বড় ভূমিকা আছে, ‘যদি ২০১০ বিশ্বকাপটা না হতো, আমার সন্তান মিলানের জন্ম হতো না।’ ইয়াহু স্পোর্টস