প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের দেশ না প্রেমিকের দেশ—কোনটি বেছে নেবেন শাকিরা? সংগীতজগতে তো আগে থেকেই জনপ্রিয় ছিলেন, প্রেমিক জেরার্ড পিকের কল্যাণে ফুটবল মাঠেও ইদানীং বেশ পরিচিত মুখ শাকিরা। ফুটবল-জ্ঞানও খানিকটা বেড়েছে আগের চেয়ে। কদিন আগেই শাকিরা নিজের দেশ কলম্বিয়ার বিশ্বকাপে ওঠা উদ্যাপন করেছেন টুইটারে। কিন্তু শাকিরার সেই টুইটের নিচেই পিকের টিপ্পনী, ‘বিশ্বকাপে কার জন্য গলা ফাটাবে প্রিয়তমা? হা হা হা!’ পিকের পাতা ‘ফাঁদে’ পা দেননি শাকিরা। তাঁর কূটনৈতিক উত্তর, ‘ফাইনাল হবে কলম্বিয়া ও স্পেনের মধ্যে।’ কিন্তু স্পেন ও কলম্বিয়া যদি সত্যিই ফাইনালে ওঠে? ওয়েবসাইট।