শাকিরার রদ্রিগেজ-স্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রদ্রিগেজকে নিয়ে গোটা কলম্বিয়া কীভাবে মেতে আছে সেটি বোঝাতে পারে তাঁকে নিয়ে পপতারকা শাকিরার মাতামাতি। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে শাকিরা স্তুতি গেয়ে চলেছেন রদ্রিগেজের। তিনি একই সঙ্গে দারুণ উচ্ছ্বসিত প্রথমবারের মতো তাঁর দেশ কোয়ার্টার ফাইনালে ওঠায়। কলম্বিয়ার এই সাফল্যের পুরো কৃতিত্বই ‘ওয়াকা ওয়াকা’ তারকা দিয়েছেন রদ্রিগেজকে, ‘আমরা শেষ আটে, জেমস তোমায় অভিনন্দন!’ রদ্রিগেজকে ‘বিশ্বের সেরা’ ঘোষণা দিয়েই দিয়েছেন এই ভুবনখ্যাত পপসম্রাজ্ঞী, ‘তুমিই এ মুহূর্তের বিশ্বসেরা।’
রদ্রিগেজ কি পারবেন শাকিরাকে আরও উচ্ছ্বাসে ভাসাতে?