শাকিরার সাধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনায় জন্ম, খেলেন বার্সেলোনা ফুটবল ক্লাবে। দাদা আমাদোর বার্নাবিউ ছিলেন বার্সেলোনা ক্লাবের সহসভাপতি। জেরার্ড পিকে একদিন বার্সেলোনার সভাপতি হতেই পারেন। আর পিকে সভাপতি হতে পারলেই তো শাকিরা হয়ে যাবেন বার্সেলোনার ফার্স্ব লেডি! কলম্বিয়ান সংগীতশিল্পী সেই স্বপ্নই দেখছেন। বোকাস ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকরে পিকের বান্ধবী বলেছেন, ‘একদিন জেরার্ড পিকে বার্সেলোনার সভাপতি হবে আর আমি হব ফার্স্ব লেডি।’ কিছুদিন আগে পিকেই এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘কে জানে, একদিন আমি হয়তো বার্সেলোনার সভাপতি হব।’ শাকিরা আসলে তাঁর সঙ্গীর কথারই প্রতিধ্বনি করলেন আর কি! কিন্তু সে তো অনেক দূরের ব্যাপার। ২৬ বছর বয়সী পিকে কবে খেলা ছাড়বেন, কবে সভাপতি হবেন! ওয়েবসাইট।